ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে মুজিববর্ষের নামে চলছে চাঁদাবাজি: ৩ জন গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

মুজিববর্ষকে সামনে রেখে চট্টগ্রামে চলছে ব্যাপক চাঁদাবাজি। ছাত্রলীগ যুবলীগ নামধারী কিছু যুবক লাখ লাখ টাকা চাঁদা আদায় করার অভিযোগ উঠার পর তৎপর হয়ে উঠেছে পুলিশ প্রশাসন।

নগরীর কোতোয়ালী এলাকায় এরকম এক চাঁদাবাজির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

গতকাল শুক্রবার (৬ মার্চ) রাতে কোতোয়ালী এলাকা থেকে মুজিববর্ষের নামে চাঁদাবাজি করার সময় ৩জনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন।

তবে রাতে তিনি তাদের নাম পরিচয় ও গ্রেফতারের বিস্তারিত জানান নি তিনি।

তিনি বলেন-মুজিব বাংলাদেশের অস্তিত্বের নাম। মুজিববর্ষ আবেগের বর্ষ। সেই আবেগ নিয়ে কাউকে ফায়দা লুটতে দেওয়া হবে না। মুজিববর্ষের নামে চাঁদাবাজি করতে গিয়েছিল কিছু নামধারী। তন্মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে টিম কোতোয়ালী।

এ ব্যাপারে বিস্তারিত জানাতে শনিবার বেলা ১২ টায় ডিসি দক্ষিণ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। ব্রিফ করবেন ডিসি দক্ষিণ এস এম মেহেদী হাসান বিপিএম(বার), পিপিএম (বার)।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print