ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মুজিববর্ষ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বছর জুড়ে কর্মসূচি

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বছর জুড়ে কর্মসূচি গ্রহণ করেছে।

মুজিব বর্ষের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে দেশের ৭৮ হাজারের অধিক স্থানে বিশেষ দোয়া অনুষ্ঠান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ১৭ মার্চ বাদ যোহর বায়তুল মুকাররম জাতীয় মসজিদসহ ইসলামিক ফাউন্ডেশনের ৬৪ বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০৮ উপজেলা ও জোন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ৭৩ হাজার ৭৬৮ কেন্দ্র, ৫৫০ মডেল রিসোর্স সেন্টার, ১৫০০ সাধারণ রিসোর্স সেন্টার, ৫৫৫ মডেল লাইব্রেরি, ১০১০ দারুল আরকাম মাদরাসা, ৫০ ইসলামিক মিশন কেন্দ্র, ৪৬৫ মক্তব ও সাত ইমাম প্রশিক্ষণ একাডেমিসহ মোট ৭৮ হাজার ৪৭৮টি স্থানে এ দোয়া হবে।

এছাড়া, বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ১৭ মার্চ বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ১০০ কুরআনে হাফেজের মাধ্যমে ১০০ কুরআন খতম করা হবে। সেই সাথে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ ও জমিয়তুল ফালাহ মসজিদ এবং রাজশাহীর হেতেম খাঁ মসজিদে কুরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

মুসলিম উম্মাহর ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা ও সব ধর্মের অধিকার সুরক্ষায় বঙ্গবন্ধুর অবদান বিষয়ে ৮ বিভাগে দেশি-বিদেশি খ্যাতিমান ইসলামি স্কলারদের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print