ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জরুরি অবস্থা জারি করে করোনার বিরুদ্ধে লড়াই করার ঘোষনা ট্রম্পের

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ জরুরি অবস্থা ঘোষণা দেন। দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাস মোকাবিলায় ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দেন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘বড় অঙ্কের এ অর্থ দেশের মানুষ ও প্রদেশের জন্য ব্যয় করা হবে। আমরা সবাই মিলে এই রোগের বিরুদ্ধে লড়াই করব।’

ট্রাম্প প্রদেশগুলো অবিলম্বে জরুরি অপারেশন কেন্দ্র স্থাপনের আহ্বান জানান।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২ হাজার ৪৫ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৪১ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছে ৩৪৮ জন। ৩১ জন সুস্থ হলেও ১ হাজার ৯৭৩ জন চিকিৎসাধীন রয়েছে। যার মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাস। এখন পর্যন্ত বিশ্বের ১৩০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। এতে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৭৪ জনের। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭৮৩ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭০ হাজার ৯২০ জন। বাংলাদেশে এখন পর্যন্ত এ ভাইরাসে তিন জন আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে আইইডিসিআর।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print