ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ইতালিফেরত ব্যক্তির মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কিশোরগঞ্জের ভৈরবে ইতালি থেকে আসা আব্দুল খালেক (৬০) নামে এক ব্যক্তি রবিবার রাতে মারা গেছেন।

রবিবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

করোনাভাইরাস সন্দেহে মারা যাওয়া ওই ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

কিশোরগঞ্জের সিভিল সার্জন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ওই ব্যক্তি গত ২৮ ফেব্রুয়ারি ইতালি থেকে দেশে ফিরেন। ৩/৪ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগলেও চিকিৎসা নেননি তিনি। রবিবার রাতে তার অবস্থার অবনতি হলে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে আরেকটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

মৃত ব্যক্তি ইতালি ফেরত হওয়ায় এবং তার মধ্যে জ্বর ও শ্বাসকষ্টের মতো উপসর্গ থাকায় করোনাভাইরাস আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।

এদিকে, ওই ব্যক্তি চিকিৎসা নেয়া আবেদিন হাসপাতাল ও সাইদ ইউসুফ মেমোরিয়াল হাসপাতালে (ডক্টরস চেম্বার) যারা কর্মরত ছিলেন তাদের হাসপাতালের ভেতরেই অবস্থান করতে বলা হয়েছে।

এছাড়া মৃত ব্যক্তির বাড়ির চারপাশের বাড়িঘরে মানুষের চলাচল সীমিত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print