ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

অবিলম্বে সাংবাদিকদের সুরক্ষা ও বকেয়া বেতন পরিশোধ করুন- মহসীন কাজী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জাতীয় দূর্যোগেও নিজেদের জীবনবাজি রেখে মাঠে ময়দানে দায়িত্ব পালন করা সাংবাদিকদের সুরক্ষা, বকেয়া পরিশোধ এবং চলতি মাসের বেতন আগাম পরিশোধের দাবি জানিয়েছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন যুগ্ম-মহাসচিব মহসীন কাজী।

বুধবার এক বিবৃতিতে এ সাংবাদিক নেতা বলেন, উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সাংবাদিকরা অরক্ষিত অবস্থায় পেশাগত দায়িত্ব পালন করে চললেও মিডিয়া কর্তৃপক্ষ কাউকে সুরক্ষা সামগ্রী সরবরাহ করেনি। জীবনের ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করা সাংবাদিকদের অবিলম্বে সুরক্ষার দাবি জানাচ্ছি।

যেসব মিডিয়ায় সাংবাদিক-কর্মচারীদের বেতন-ভাতা বকেয়া রয়েছে তাদের বকেয়া আজকের মধ্যে পরিশোধের পরিশোধ করতে হবে। একই সাথে চলতি মাসের বেতনও আগাম পরিশোধের দাবি জানাচ্ছি।

যারা চলমান দুর্যোগের খবর জীবনের ঝুঁকি নিয়ে জাতির সামনে তুলে ধরে সতর্ক করছেন তাদের সুরক্ষা ও বেতন-ভাতা পরিশোধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খোঁজখবর নেয়ার দায়িত্ব থাকলেও এ বিষয়ে কারও নজরদারি আছে বলে মনে হয় না। আশা করছি এ বিষয়ে সংশ্লিষ্টরাও দায়িত্বপালন করবেন।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print