ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কেউ শনাক্ত হননি

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হননি। বরং এ পর্যন্ত আক্রান্ত ৪৮ জনের মধ্যে আরও চারজন সুস্থ হয়েছেন। এ হিসেবে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন। এছাড়া এসময়ে নতুন করে কোনো মৃত্যুও নেই।

শনিবার (২৮ মার্চ) দুপুর ১২ টার দিকে রাজধানীর মহাখালীতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে কল এসেছে তিন হাজার ৪৫০টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৬৮ জনের। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২ জনের। এতে নতুন করে কেউ আক্রান্ত শনাক্ত হয়নি। এছাড় আক্রান্তদের থেকে গত ২৪ ঘণ্টায় আরও চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ জন।

ডা. ফ্লোরা বলেন, আক্রান্তদের মধ্যে গতকাল দুই চিকিৎসকসহ যে চারজন আক্রান্ত শনাক্ত হয়েছিলেন, তারা ছাড়াও আরেকজনের উচ্চ রক্তচাপ রয়েছে। তাদের আমরা আলাদা করে চিকিৎসা দিচ্ছি। এছাড়া আক্রান্তদের সার্বিক বিবেচনায় কোনো ধরনের জটিলতা নেই।

দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ জন। এরমধ্যে মারা গেছেন পাঁচজন। সুস্থ হয়েছেন ১৫ জন। চিকিৎসাধীন আছেন ৩৩ জন।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print