ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাস্তায় পড়ে থাকা বিদেশি নাগরিক আইসোলেশনে

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাস্তায় পড়ে থাকা অর্ক (৪৫) নামে এক বিদেশি নাগরিককে শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে নগরের নয়াসড়ক পয়েন্টের রবি আউটলেটের সামনে রাস্তায় পড়েছিলেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বিদেশি নাগরিক অর্ক একটি দোকানের সামনে পড়েছিলেন। এসময় তার পাশে ছিল একটি কোকাকোলার বোতল ও সিগারেটের প্যাকেট। দৃশ্যটি দেখতে পেয়ে তারা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ এসে স্বাস্থ্য বিভাগের লোকজনকে খবর দেয়। পরে তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেয় পুলিশ।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা বলেন, ওই বিদেশি নাগরিক নগরের হাওয়াপাড়া সেন্ট্রাল হাসপাতালে ভর্তি ছিলেন। তবে এ ঘটনার পর থেকে হাসপাতালের কর্মকর্তারা পলাতক।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, ওই বিদেশিকে আমরা কোয়ারেন্টিনে রেখেছি। এখনো তার অবস্থা বলা যাচ্ছে না। রোববার তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো করোনা ভাইরাসের জন্য নমুনা পরীক্ষা করা লাগবে কি-না।

এদিকে জ্বর-সর্দি-কাশি নিয়ে সিলেটে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল (সদর হাসপাতাল) কোয়ারেন্টিনে ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। শুক্রবার (২৭ মার্চ) রাত থেকে হাসপাতালের কোয়ারেন্টিনে রেখে তাকে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print