ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মাদারীপুরে ওএমএসের ৬৮ বস্তা চালসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা ৬৮ বস্তা (৫১ মণ) চাল জব্দ করা হয়েছে।

শনিবার দিবাগত রাত ৯টার দিকে মাদারীপুর জেলার শিবচর উপজেলার শেখপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের নেতৃত্বে শিবচর উপজেলার সহকারী কমিশনার ভূমি মো. রকিবুল ইসলাম, শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ ও মাদারীপুর র‌্যাব-৮ এর একটি প্রতিনিধি দল এ অভিযান পরিচালনা করেন। এ সময় আবু বক্কর সিদ্দিক ওরফে মাসুম মোল্লা নামের এক চাল ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি বাশকান্দি ইউনিয়নের সাবেক ছাত্রলীগে সাধারণ সম্পাদক।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের একটি দল জানতে পারে যে, ১০ টাকা দরের কিছু চাল কালোবাজারে বিক্রির জন্য ডিলার তার নিজ দোকানে না রেখে অন্য জায়গায় মজুদ করেন। পরে প্রশাসন বাজারে অভিযান চালিয়ে আবুবক্কর সিদ্দিকীর মালিকানাধীন ৬৮ বস্তা চাল অন্য দোকান থেকে উদ্ধার করে।

বাশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাসার মুন্সি বলেন, ঘটনাটি আমি শুনছি। মাসুম মোল্লা বাশকান্দি ইউনিয়নের সাবেক ছাত্রলীগে সাধারণ সম্পাদক ছিলেন। এখন যুবলীগ করেন তবে এখনো কোনো কমিটি করা হয় নাই।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই বাজরে কিছু চাল অন্যত্র বিক্রির উদ্দেশ্য মজুদ করে রেখেছে। আমরা রাতেই সেখানে অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে ৬৮ বস্তা চালসহ আবুবক্কর সিদ্দিক নামে একজনকে আটক করি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ ঘটনার সততা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print