ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রংপুরে ট্রেনের ধাক্কায় ৪ অটোরিকশা যাত্রী নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রংপুরের পীরগাছায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ব্যাটারী চালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ দুইজন গুরুতর আহত হয়েছে। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ সোমবার ১১টার দিকে উপজেলার অন্নদানগর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হামিদুল ইসলাম (৩৪), নুরুন নাহার বেগম (২৪), সুমি (২১) এবং মুস্তাফিজুর রহমান (৪২)।

পীরগাছা থানার ওসি রেজাউল করিম জানান, বেলা ১১টার দিকে বোনারপাড়াগামী একটি ট্রেন আনন্দনগর রেল ক্রসিংয়ে পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পার্বতীপুর থেকে বোনারপাড়াগামী একটি লাইট ইঞ্জিন অন্নদানগর স্টেশনের রেল ক্রসিংয়ে একটি ব্যাটারী চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়।

এতে অটোতে থাকা দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। অপর ৪ যাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো দুইজন মারা যায়। রেল ক্রসিংয়ের ওই স্থানটিতে কোন গেট ব্যারিয়ার নেই। নিহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

পীরগাছার অন্নদানগর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম হাতহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print