ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

করোনা আতঙ্কে আগাম ১৫ লাখ কবর খুঁড়ে রাখছে দক্ষিণ আফ্রিকা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ক্রমেই ভয়ংকর রূপ ধারণ করছে দক্ষিণ আফ্রিকায়। মহাদেশটিতে বর্তমানে আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে দেশটি। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কায় আগাম কবর খুঁড়ে রেখে প্রস্তুতি নেয়া হচ্ছে। গাওতেং প্রদেশেই এসব কবর খোঁড়া হচ্ছে। দেশটিতে করোনার সবচেয়ে বড় হট স্পট এই প্রদেশ।

গাওতেং কর্তৃপক্ষ নিজ দায়িত্বে এসব কবর খুঁড়ছে। অন্তত ১৫ লাখ কবর খোঁড়ার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রদেশটির কাউন্সিলের সদস্য ডা. বান্দিলে মাসুকু জানান, ‘এটি অস্বস্তিকর একটি সিদ্ধান্ত। এখন জনসাধারণের দায়িত্ব, এসব কবরের যাতে প্রয়োজন না হয়।’

গাওতেং প্রদেশ কর্তৃপক্ষ আগাম এসব কবর খুঁড়তে ব্যবহার করছে স্বয়ংক্রিয় মেশিন। এছাড়া বিপুল সংখ্যক কবরের জন্য নেয়া হয়েছে চাষযোগ্য কৃষি জমিও।

দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়া এবং দেশটির সবচেয়ে বড় শহর জোহান্সবার্গ গাওতেং প্রদেশেরই অন্তর্ভুক্ত। জোহান্সবার্গ এই অঞ্চলের রাজধানী। আর এই প্রদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়ে গেছে, যা দেশটির মোট আক্রান্তের ৩৩ শতাংশ।

ওয়ার্ল্ডমিটারের তথ্য অনুযায়ী দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত দুই লাখ ২৪ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিন ধরে আক্রান্তের সংখ্যা বাড়ছে দেশটিতে। এর মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে মারা গেছেন ৩ হাজার ৬০২ জন।

সূত্র: ফোর্বস

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print