ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ড ইউএনও’র নিরাপত্তায় সশস্ত্র আনসার মোতায়েন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদার ওপর হামলার ঘটনায় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিরাপত্তায় সশস্ত্র আনসার মোতায়েন করা হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে ইউএনও সরকারী বাস ভবনে ৪ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়। এরমধ্যে ২ জন সশস্ত্র এবং ২ জন নিরস্ত্র।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে বাসভবনের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন ৪জন আনসার সদস্য।

চট্টগ্রাম জেলা কম্যান্ডেন্ট এর কার্যালয় থেকে চট্টগ্রাম জেলার ১৫ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিরাপত্তায় ৬০ জন আনসার মোতায়েন করা হয়েছে।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে সতর্ক থাকতেও বলা হয়েছে। সরকারি নির্দেশনায় অস্ত্রধারী আনসার সদস্য মোতায়ের করা হয়েছে। এছাড়াও পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বলা হয়েছে।

সীতাকুণ্ডসহ চট্টগ্রামের ১৫ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print