ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বন্ধুকে নিয়ে রাতভর কিশোরী প্রেমিকাকে ধর্ষণ করলো ঢাবি’র প্রতারক প্রেমিক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Sowjanya-rape-and-Murder-Complaint-against-6-for-defaming-Heggade-and-Dharmasthala-on-Facebook1ফেসবুকে সস্পর্কের পর বন্ধুর সাথে দেখা করতে গিয়ে রাতভর ধর্ষণের শিকার হলো সদ্য এসএসসি পাস করা কিশোরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পডুয়া প্রতারক প্রেমিক তারসঙ্গি এক বন্ধুকে নিয়ে হোটেল কক্ষে রাতভর মেয়েটিকে ধর্ষণের পর সকালে ঢাবির টিএসসিতে ফেলে রেখে পালিয়ে যায়।

২২ মে রোববার দিবাগত রাতে রাজধানীর মতিঝিল থানাধীন দৈনিক বাংলা মোড়ের একটি হোটেলে এ ঘটনা ঘটে।

পরে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা দিকে মেয়েটির বাবা আফজাল হোসেন খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের ওয়ানস্টাপ ক্রাইসিসি সেন্টারে ভর্তি করেন।

অভিযোগকারী ওই মেয়ে জানায়, গত দু’মাস আগে ফেসবুকে ঢাবির ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র তামিমের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে ফোন করে দৈনিক বাংলা মোড়ে আসতে বলেন তামিম।

পরে তাকে ‘ফুসলিয়ে’ দৈনিক বাংলা মোড়ে ‘হুয়াং সি’ চায়নিজ রেস্টুরেন্টের পাশে একটি আবাসিক হোটেলের দ্বিতীয় তলায় মেয়েটিকে নিয়ে যায়। সেখানে তামিম মেয়েটিকে ‘কোল্ড ড্রিংক’ জাতীয় কিছু খাইয়ে বন্ধুসহ রাতভর ধর্ষণ করে। সোমবার সকালে রিকশায় করে টিএসসি এলাকায় ফেলে যায়।

টিএসসি এলাকায় প্রায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকলে একজন পথচারি মেয়েটির কাছ থেকে পরিবারের ফোন নম্বর নিয়ে তার বাবা আফজাল হোসেনের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে আফজাল হোসেন টিএসসি থেকে তার মেয়েকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন।

ধর্ষিতার বাবা আফজাল হোসেন জানান, তার মেয়ে এবার এসএসসি পরীক্ষায় জিপিয়ে ৪.১১ পেয়ে উত্তীর্ণ হয়েছে। আফজাল হোসেনের বাসা কেরানীগঞ্জ মডেল থানাধীন কদমতলী এলাকায়। মেয়েকে ধর্ষণের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় লম্পট তামিমের বিচার চেয়েছে ধর্ষণের শিকার ওই কিশোরী।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print