ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বান্দরবানের আজিজনগর থেকে ৫ কোটি টাকার বাংলা মদসহ উপজাতি গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

20-11-16
লামার আজিজনগর থেকে দেশীয় তৈরী বিপুল পরিমাণ (চোলাই মদ) বাংলা মদ, মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার করে র‌্যাব।

বান্দরবান জেলার লামা থানার আজিজনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় তৈরী (চোলাই মদ) বাংলা মদ, মদ তৈরীর সরঞ্জামসহ এক উপজাতী মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে।

রবিবার সকাল থেকে দিনভর এ অভিযান চালায় র‌্যাব-৭ এর একটি দল। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক মূল্য ৫ কোটি ৬ লাখ ৫ হাজার টাকা।

র‌্যাব- ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. সোহেল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

রাতে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিক্তিতে র‌্যাবের মেজর মাহমুদ হাসান তারিক এবং লেঃ আশেকুর রহমান এর নেতৃত্বে একটি টিম রবিবার সকালে লামার আজিজ নগরে চাম্বি হেডম্যান পাড়ায় অভিযান চালায়।

অভিযানকালে অর্ধ শতাধিক ঘর তল্লাশী করে ড্রাম, বালতি, পাতিল, মাটির কলস, মাটির নিচে ড্রামে, প্লাষ্টিক জারিকেন, প্লাষ্টিকের কন্টিনারে রক্ষিত অবস্থায় ১ লক্ষ ১ হাজার ২১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করে। এসময় মদ তৈরী রত অবস্থায় আসামী কে চিং মং (৩৬)কে গ্রেফতার করে।

মাধ্যমে জানতে পারে যে, একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র অবৈধ ভাবে দেশীয় চোলাই মদ তৈরী পূর্বক চট্টগ্রামসহ দেশের সর্বত্র বিক্রয় ও সরবরাহ করে আসছে।

পরবর্তীতে বান্দরবান পার্বত্য জেলা ম্যাজিস্ট্রেট, ইকতেখারুল ইসলামের উপস্থিতিতে ১ লক্ষ ১ হাজার ২০০ লিটার উদ্ধার করা মদ ধ্বংস করা হয় ১০ লিটার তৈরীকৃত মদসহ গ্রেফতারকৃত আসামীকে বান্দরবান জেলার লামা থানায় হস্তান্তরর করা হয়।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print