ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হেফাজত নেতা মাও. জসিম উদ্দীন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাজধানীতে অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব ও ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা জসিম উদদীন।

আজ মঙ্গলবার বিকালে রাজধানীর লালবাগ শাহী মসজিদের গেইটে এ হামলার ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার অপারেশনের প্রস্তুতি চলছে।

ইসলামী ঐক্যজোটের প্রচার সম্পাদক আনসারুল হক ইমরান গণমাধ্যমকে জানান, এদিন আসরের নামাজের পর কর্মস্থল লালবাগ মাদ্রাসা থেকে লালমাটিয়ার বাসায় ফিরছিলেন জসিমউদদীন।

এ সময় পেছন দিক থেকে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় মাওলানা জসিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যান তার সহকর্মীরা। আনসারুল হক ইমরান বলেন, সিসিটিভির ফুটেজে এক ব্যক্তিকে হামলা করতে দেখা গেছে।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আবুল ফারাহ আমিনী ও মাওলানা আলতাফ হোসাইনসহ দলটির শীর্ষ নেতারা ঢাকা মেডিকেলে অবস্থান করছেন বলে জানান তিনি।

লালবাগ মাদরাসার পরিচালনা কমিটির সদস্য মুফতি জসিমউদদীন ইসলামী ঐক্যজোটের প্রয়াত চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমীনির জামাতা।

এদিকে সহকারী মহাসচিব জসিমউদদীনের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী।

মঙ্গলবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, একজন বয়োবৃদ্ধ আলেমকে পেছন থেকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করার ঘটনা চরম উদ্বেগজনক। অনতিবিলম্বে এই সন্ত্রাসী হামলায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print