ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

তিন ওভারে তিন উইকেট নেই অস্ট্রেলিয়ার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

মেহেদী হাসান। নাসুম আহমেদ। সাকিব আল হাসান। বাংলাদেশের তিন স্পিনারই আঘাত করলেন নিজেদের প্রথম ওভারে। মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১১ রানের মধ্যে অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিয়েছেন তারা।

সফরকারি দলকে চাপে ফেলতে স্পিন দিয়ে আক্রমণ শুরু করেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম বলেই সাফল্য মাহেদি হাসানের, বোল্ড করেন অ্যালেক্স কারেকে।

পরের ওভারে নাসুম আহমেদের ঘূর্ণি ডেলিভারি কিছুটা এগিয়ে খেলতে গিয়ে জশ ফিলিপ হন স্ট্যাম্পিং। বল পেয়ে চোখের পলকে স্ট্যাম্প ভেঙে দেন নুরুল হাসান সোহান।

তৃতীয় ওভারে আরও এক উইকেট। এবার সাকিব নিজের প্রথম বলেই বোল্ড করেন ময়েসেজ হেনড্রিকসকে। সুইপ করতে গিয়ে বল টেনে নিয়ে উইকেট হারান হেনড্রিকস।

এর আগে অস্ট্রেলিয়ান বোলাররা হাত খুলে খেলতেই দেননি স্বাগতিক ব্যাটসম্যানদের। নাইম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদরা রান পেলেন বটে। কিন্তু সেটা ঠিক টি-টোয়েন্টি ধাঁচের ব্যাটিংয়ে নয়। শেষদিকে আফিফ হোসেন ধ্রুব কিছুটা চালিয়ে খেলে ৭ উইকেটে ১৩১ পর্যন্ত নিয়ে গেছেন দলকে।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print