ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

অন্যের নাম পরিচয়ে ৫ তারকা হোটেলে রাত যাপন, প্রতারক শিহাব ফের গ্রেফতার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

অন্যের নাম পরিচয় ও পাসপোর্টে ফটোকপি ব্যবহার করে পাঁচ তারকা হোটেল ও মোটলে রাত্রি যাপন এবং বিল পরিশোধ না করে পালিয়ে যাওয়ার অভিযোগে প্রতারক এক যুবককে গ্রেফতার করেছে চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশ।

গতকাল সোমবার রাতে চট্টগ্রাম বন্দরনগরীর রেয়াজউদ্দিন বাজার এলাকা থেকে শিহাব উদ্দিন সিদ্দিকী রিহান (২৬) নামে এ প্রতারক যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবকের নাম শিহাব উদ্দিন সিদ্দিকী রিহান গত জানুয়ারি মাসে ‘শিক্ষা-উপমন্ত্রীর নাম ভাঙিয়ে’ এক নারীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একবার তাকে গ্রেফতার করা হয়েছিল। জামিনে ছাড়া পাওয়ার পর শিহাব আবার প্রতারণা শুরু করেন বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাইফুল ইসলাম নয়ন নামে এক ব্যক্তির পাসপোর্টের ফটোকপি ও টেলিফোন নম্বর ব্যবহার করে নগরীর মোটেল সৈকত ও র‌্যাডিসন ব্লুতে রাত কাটান শিহাবন। পরে বিল পরিশোধ না করেই তিনি চলে যান।

হোটেল ও মোটেল কর্তৃপক্ষ ওই নম্বরে ফোন করলে নয়ন বুঝতে পারেন যে তার নাম ব্যবহার করে শিহাব ওই কাণ্ড ঘটিয়েছেন। পরে তিনি কোতোয়ালি থানায় মামলা করেন। এরপর তদন্তে নেমে পুলিশ শিহাবকে গ্রেফতার করে।

ওসি আরও বলেন, বিদেশে পাঠানোর কথা বলে ২০১৮ সালে নয়নের কাছ থেকে পাসপোর্টের ফটোকপি নেন শিহাব। কিন্তু পাঠাতে না পারায় তাদের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পুলিশ জানায়, গত ২৭ জুলাই হঠাৎ নগরীর স্টেশন রোডের মোটেল সৈকত থেকে ফোন পান নয়ন। মোটেল কর্তৃপক্ষ তাকে ১১ হাজার টাকা বকেয়া বিল পরিশোধ করতে বলেন। এর দুদিন পর ২৯ জুলাই একইভাবে হোটেল র‌্যাডিসন ব্লু থেকে ফোন করে ২৫ হাজার টাকা পরিশোধ করতে বলা হয় নয়নকে।

তখন তিনি হোটেল ও মোটেলে যোগাযোগ করে জানতে পারেন, তার পাসপোর্ট ও টেলিফোন নম্বর ব্যবহার করেই একজন সেখানে রাত কাটিয়েছে। ঘটনা বুঝতে পেরে এরপর তিনি থানায় মামলা করেন।

ওসি নেজাম উদ্দিন বলেন, গ্রেফতার শিহাব এর আগে ঢাকায় মাদক মামলায় গ্রেফতার এক ব্যক্তিকে জামিন করিয়ে দেওয়ার কথা বলে শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নাম ভাঙিয়ে ওই ব্যক্তির স্ত্রীর কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেন।

তিনি বলেন, এ ঘটনায় ওই নারী কোতোয়ালি থানায় মামলা করেছিলেন। সেই মামলায় গত ৪ জানুয়ারি রাতে শিহাবকে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি জামিনে ছাড়া পান।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print