ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শিশু সন্তানকে হত্যা: বাবা গ্রেপ্তার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বাবার হাতে পাঁচ বছরের শিশু ফাহিমা হত্যাকাণ্ডের ঘটনায় বাবা মো. আমির হোসেনসহ অন্যান্য আসামিদের গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, শিশু ফাহিমা হত্যাকাণ্ডের ঘটনায় ঘাতক বাবাসহ অন্য আসামিদের গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর গ্রামের এবটি ব্রিজের নিচ থেকে বাজারের ব্যাগভর্তি অবস্থায় শিশু ফাহিমার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

গত ৭ নভেম্বর বিকেল থেকে সে নিখোঁজ ছিল। খোঁজাখুঁজি করে না পেয়ে গত ১১ নভেম্বর আমির হোসেন দেবীদ্বার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

স্থানীয়রা জানান, রোববার (১৪ নভেম্বর) ভোরে পথচারীরা ঘটনাস্থলে একটি বাজারের ব্যাগ থেকে শিশুর পা বের হওয়া অবস্থায় দেখতে পায়। এ সময় তারা পুলিশে খবর দেয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print