ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শেখ হাসিনার পতন ঘন্টা বাজানের জন্য প্রস্তুত রয়েছে চট্টগ্রামবাসী: ডা. শাহাদাত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে শেখ হাসিনার পতন ঘন্টা বাজানের জন্য প্রস্তুত রয়েছে। বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিন, না হয় স্বেচ্ছায় পদত্যাগ করুন।

তিনি আজ মঙ্গলবার নগরীর কালামিয়া বাজারে বিএনপি আয়োজিত বিশাল সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

ডা. শাহাদাত বলেন, আজকের এই সমাবেশ ১০ বছর আগের পলোগ্রাউন্ডের জনসভার কথা স্মরণ করিয়ে দিচ্ছে।  সরকারের অন্যায় অবিচার জেল জুলুমের বিরুদ্ধে চট্টগ্রামের মানুষ জেগে উঠেছে।  তাই বেগম জিয়ার মুক্তি ও  বিদেশের চিকিৎসা নিয়ে অতো দানাই পানাই করবেন না,চট্টগ্রামবাসী শেখ হাসিনাকে বঙ্গোপসাগরে ফেলে দেবে। বেগম খালেদা জিয়া কারো করুণার পাত্র নয়। ওয়ান ইলেভেনের সময় শেখ হাসিনা কানের চিকিৎসার জন্য আমেরিকায় চলে গিয়েছিল। কিন্তু বেগম খালেদা জিয়া বিদেশে যাননি, তিনি দেশেই চিকিৎসার পক্ষে ছিলেন। তিনি নেতাকর্মীদেরকে কাফনের কাপড় পরে প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত থাকার আহ্বান জানান।

বিশাল এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য ড. খন্দকার মোশারফ হো‌সেন।

সমাবেশ সঞ্চালন করেন- মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।

আরও খবর: বেগম জিয়ার বিদেশে চিকিৎসা একমাত্র বাধা প্রধানমন্ত্রী: ড. মোশারফ হো‌সেন

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print