ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে করোনায় আরও ৪ জনের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে ককরোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১ হাজার ১৬৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে । নমুনা বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ৯৭ শতাংশ। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪ জন।

আজ শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত তথ্যে এসব খবর জানা গেছে।

তথ্য মতে, বৃহস্পতিবার চট্টগ্রামের সরকারি বেসরকারি ১৪টি ল্যাবে সর্বমোট ৩ হাজার ৬৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১ হাজার ১৬৭ জনের ফলাফল পজিটিভ আসে। এদের ৮৮৭ জন নগরের আর ২৮০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

উপজেলার মধ্যে এদিনও সর্বোচ্চ শনাক্ত হয়েছে হাটহাজারীতে ৫৩ জন। এই নিয়ে টানা তিনদিন শনাক্তের শীর্ষ তালিকায় উপজেলাটি।
এছাড়া লোহাগাড়ায় ১০, সাতকানিয়ায় ৫, বাঁশখালীতে ১০, আনোয়ারায় ২৪, চন্দনাইশে ১২, পটিয়ায় ১৮, বোয়ালখালীতে ১৬, কর্ণফুলীতে ১, রাঙ্গুনিয়ায় ২৪, রাউজানে ৪০, ফটিকছড়িতে ৩২, মীরসরাইয়ে ১৬, সীতাকুণ্ডে ১১ ও সন্দ্বীপ উপজেলায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। গেল চার দিনে করোনায় আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন ।

এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ১৭ হাজার ২০০ জনে এসে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৮৫ হাজার ৫২৪ জন নগরের বাসিন্দা। বাকি ৩১ হাজার ৬৭৬ জন বিভিন্ন উপজেলার। আর মৃত্যু রোগীর সংখ্যা ১ হাজার ৩৫৪ জনে ঠাঁই নিয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print