ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নোয়াখালী  জেলা প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলায় সাবেক এক ইউপি চেয়ারম্যান আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত, তৌহিদুল ইসলাম (৪৩) উপজেলার ৩ নং পরকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং একই ইউনিয়নের পূর্ব পরেকাট গ্রামের আবুল কাশেমের ছেলে।

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পরকোট ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পূর্ব পরকোট গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামের মৃত জহিরুল ইসলাম স্বপনের বসত ঘরে নাফিস ইকবাল নামের এক ব্যক্তিকে বুধবার রাতে সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম আটক করে মারধর করেন। এমন সংবাদে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিম নাফিস ইকবাল (১৬) কে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় সাবেক চেয়ারম্যান কর্তৃক তাকে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন ও মারধর করা হয়েছে। তার দেয়া তথ্য মতে চাটখিল থানা পুলিশ চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করে এবং তাকে আটক করে থানায় নিয়ে আসে। অস্ত্র দিয়ে তার ভাতিজা নাফিস ইকবালকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন বলে জানা যায়।

চাটখিল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print