ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রীসহ ৫জন গ্রেফতার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ঢাকার ধামরাইয়ে কয়েকটি এলাকায় গরু চুরির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে বাবলী আক্তার নামে ছাত্রলীগের এক নেত্রীসহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (২ নভেম্বর) ভোর রাতে সাভার পৌর এলাকার রেডিও কলোনির নয়াবাড়ি থেকে বাবলীকে গ্রেফতার করা হয়। বাবলী ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক। তিনি নয়াবাড়ি এলাকার বাদশা মিয়ার মেয়ে।

অন্যান্য আসামীরা হলো, বরিশাল জেলার মুলাদি থানার গলই ভাঙা এলাকার মৃত কদম আলী সরদারের ছেলে হাবুল সরদার (৩৮), মানিকগঞ্জ জেলার দৌলতপুর এলাকার হায়দার আলীর ছেলে রাজু আহমেদ (২৪), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার নুর ইসলামের ছেলে আরিফ (২২), ধামরাই থানার কাঁচারাজাপুর এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে শাহাদাৎ হোসেন (২৮)। তাদেরকে সাভারের আশুলিয়া, পলাশবাড়ি ও ধামরাই থেকে গ্রেফতার করা হয়।

ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, বাবলী আমাদের সংগঠনেরই। তাকে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে বহিস্কার করার জন্য কেন্দ্রীয় নেতাদের কাছে সুপারিশ করা হয়েছে।

এই চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা ঘটিয়ে আসছে বলে অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে। গরু চুরির ঘটনায় ধামরাই থানায় একাধিক অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ধামরাই থানার (ওসি) অপারেশন নির্মল কুমার দাস বলেন, ধামরাইয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কয়েকটি গরু চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে মামলা দায়ের হয়েছে। ওই মামলাগুলোতে তদন্ত করতে গিয়ে দেখা যায় বাবলী নামের মেয়ে গরুগুলো তার হেফাজতে রেখে বিক্রি করতেন। ওই ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print