ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শাহ আমানতে বিপুল পরিমাণ দিরহামসহ বিমানযাত্রী আটক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ শারজাহগামী মোহাম্মদ আলী নামে এক যাত্রীকে আটক করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

এসময় বিমানযাত্রী মোহাম্মদ আলীর ব্যাগে তল্লাশি চালিয়ে ২ লাখ ৫১ হাজার ৭৯০ দিরহাম ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বাংলাদেশি টাকায় উদ্ধারকৃত দিরহামের মূল্যমান ৭৩ লাখ টাকার বেশি।

আজ শনিবার ( ৫ নভেম্বর) সকালে মোহাম্মদ আলীর এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে করে শারজাহ যাওয়ার কথা ছিল বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, শনিবার ভোর সাড়ে ৬টায় চট্টগ্রাম বিমানবন্দরে যৌথ অভিযান পরিচালনা করে এনএসআই ও শুল্ক গোয়েন্দাদের একটি দল।

আটক যাত্রী মোহাম্মদ আলী গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার আফজালনগরের ছদাহা এলাকায়। এই যাত্রী ২০২২ সালে মোট ছয় বার আন্তর্জাতিক গন্তব্যে ভ্রমণ করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রী এর আগেও বৈদেশিক মুদ্রা পাচার করেছেন বলে কাস্টমস গোয়েন্দা দলের কাছে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শুল্ক গোয়েন্দাদের ধারণা, আটক মোহাম্মদ আলী কোনো আন্তর্জাতিক মুদ্রা পাচার দলের সদস্য। কারণ হিসেবে তারা জানান, ২০১৮ সালের মার্চে পাসপোর্ট ইস্যু হওয়ার পর থেকে তিনি মোট ৬টি আন্তর্জাতিক রুটে চলাচল করেছেন।

সর্বশেষ

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print