ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সোনার দাম ভরিতে বাড়লো ২৩৩৩ টাকা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

দেশের বাজারে সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৩৩৩ টাকা বাড়ছে। শনিবার (১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে জুয়েলার্স সমিতি (বাজু‌স)। আগামীকাল রোববার থেকে নতুন দাম সারা দেশে কার্যকর হবে।

বাজু‌সের ঘোষণা অনুযায়ী, কাল থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে ৮২ হাজার ৪৬৫ টাকা লাগবে। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৭৮ হাজার ৭৩২ টাকা, ১৮ ক্যারেট ৬৭ হাজার ৪৭৭ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরির দাম দাঁড়াবে ৫৫ হাজার ৫২০ টাকা।
তবে রুপার দাম অপরিবর্তিত আছে বলে ওই ঘোষণায় বলা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।

উল্লেখ্য, সর্বশেষ গত ২৪ অক্টোবর সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়েছিল। এর আগে ২৭ সেপ্টেম্বর ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা ও ১৯ সেপ্টেম্বর ভরিপ্রতি সর্বোচ্চ ৯৩৩ টাকা কমানো হয়েছিল। তবে গত ১১ সেপ্টেম্বর সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়েছিল জুয়েলার্স সমিতি। এতে সোনার দাম ৮৪ হাজার ৫৬৪ টাকায় দাঁড়ায়।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print