ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আর্জেন্টিনাকে হারানোয় সৌদিতে আজ সাধারণ ছুটি

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টুর্নামেন্টের হট ফেভারিট আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। আর তাই এই জয়কে স্মরণীয় করে রাখতে আজ বুধবার (২৩ নভেম্বর) সারা দেশে ছুটি ঘোষণা করেছে সৌদি সরকার। খবর খালিজ টাইমস।

মঙ্গলবার (২২ নভেম্বর) গ্রুপ ‘সি’ এর ম্যাচে লুসাইল স্টেডিয়ামে ৪ টায় মাঠে নামে টুর্নামেন্টের হট ফেভারিট আর্জেন্টিনা ও সৌদি আরব। প্রথমার্ধ শেষে সৌদি আরবের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থাকে আর্জেন্টিনা। ম্যাচের ৮ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেয় লিওনেল মেসি। সেই লিড নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা।

তবে বিরতি থেকেই ফিরেই জোড়া গোল করে ম্যাচে লিড নেয় সৌদি আরব। ম্যাচের ৪৭ মিনিটে অসাধারণ গোল করেন আল সেহরি। ম্যাচে এখন ১-১ গোলে সমতা আনে সৌদি আরব। তবে ম্যাচেরে ৫৩ মিনিটে একক প্রচেষ্টায় অসাধারণ এক গোলে সৌদি আরবকে ম্যাচে লিড এনে দেয় আল দাউসারি।

এরপর অনেক চেষ্টা করেও গোল করতে ব্যর্থ হয় মেসি-ডি মারিয়ারা। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে ইতিহাস রচনা করে সৌদি আরব। আর ইতিহাস গড়া এমন জয়ের জন্য সৌদি আরবে একদিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে সৌদি সরকার।

সর্বশেষ

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print