ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাজধানীর বিআরটিসির বাস কাউন্টার ভবনে ভয়াবহ বিস্ফোরণ নিহত বেড়ে ১৫

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

রাজধানীর গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেনে অন্তত ৭০ জন।

আজ মঙ্গলবার বিকেল ৪টা ৫৫ মিনিটে বিআরটিসি কাউন্টারের পাশের ৭ তলা একটি ভবনে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ ঘটনায় ১৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন,  নিহতের মধ্যে দুইজন নারী ও বাকিরা পুরুষ।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ৭ তলা ভবনের নিচতলায় স্যানিটারির দোকান এবং বাকি ৪টি ফ্লোর ব্রাক ব্যাংকের অফিস।
.ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. শাজাহান সিকদার জানান, বিস্ফোরণে বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশে ৫তলা একটি ভবন (নিচ তলায় স্যানিটারি দোকান, বাকি ফ্লোরগুলো ব্র্যাক ব্যাংকের অফিস) এবং তার পাশের ৭তলা একটি স্যানিটারি মার্কেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ভবন ধসে পড়েনি।
ঢামেক ও ঘটনাস্থল থেকে ১৫ জনের মৃত্যু খবর নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, সাধনা ঔষধালয়ের পাশের ভবনে বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে। শতাধিক মানুষ আহত হয়েছেন।

আহত শতাধিক মানুষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি জানান, পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় আহত শতাধিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print