ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাংবাদিক গোলাম রব্বানীর খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সিএমইউজের

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিহত সাংবাদিক গোলাম রাব্বানী।

জামালপুরের বকশীগঞ্জে দূর্বৃত্তদের হামলায় দৈনিক মানবজমিন ও অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজ টুয়ান্টিফোর ডটকম এর সাংবাদিক গোলাম রব্বানী নাদিম খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)।

এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ ও সাধারন সম্পাদক সালেহ নোমান বলেন, সরকারের মদদপুষ্ট সংঘবদ্ধ অপরাধীচক্র পরিকল্পিতভাবে এই হত্যাকান্ড ঘটিয়েছে। নাদিম হত্যা দেশব্যাপি চলমান সাংবাদিক দলন ও গণমাধ্যমের কন্ঠরোধের ধারাবাহিকতা। ভয়-ভীতি, হুমকী-ধমকী প্রদর্শন করে এই সরকার মুক্ত গণমাধ্যমের শত্রুতে পরিনত হয়েছে। তাদের কাছে সাংবাদিকদের উপর হামলা, মামলা এখন অতি স্বাভাবিক ঘটনা।

বিবৃতিতে সিএমইউজে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে গোলাম রব্বানী নাদিমের খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সাংবাদিক নাদিমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান সিএমইউজে নেতৃবৃন্দ।

জামালপুরের বকশীগঞ্জের পাথাটিয়ায় বুধবার রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়িতে ফেরার সময় ১০-১২ জন দুর্বৃত্ত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম ও তার সহকর্মী আল মুজাহিদ বাবুর ওপর হামলা করে।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print