ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় আহত-নিহত পুলিশ পরিবারের জন্য ৪ লাখ টাকার চেক দিলেন লায়ন ইমরান

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

জেলা পুলিশ সুপার এস. এম শফিউল্লাহ কাছে ৪ লাখ টাকার চেক হস্তান্তর করছেন লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান।

সীতাকুণ্ডের সলিমপুর ফকিরহাট রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় পুলিশের পিকআপ দুর্ঘটনায় কবলিত হয়ে ৩ পুলিশ নিহত ও কয়েজন আহত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্থ পুলিশ পরিবারের পাশে দাড়িয়েছেন সীতাকুণ্ডের বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পতি লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার কার্যালয়ে আহত ও নিহত পুলিশ পরিবারে জন্য ৪ লক্ষ টাকার নগদ চেক তুলে দেন রাজনীতিবিদ লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান।

চট্টগ্রামের পুলিশ সুপার এস. এম শফিউল্লাহ চেকটি গ্রহণ করেন। এ সময় উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতি ছিলেন।

নিহত ও আহত পুলিশ সদস্যদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে পুলিশ সুপার একে অভুতপূর্ব ও অনুপ্রেরণাদায়ক হিসেবে অভিহিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এ. এন. এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন এবং লায়ন মোহাম্মদ ইমরানের বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী সারতাজ ইমরান।

অনুষ্ঠানে মোহাম্মদ ইমরান বলেন, পুলিশ সদস্যরা রোদ-ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আমাদের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় জানবাজি রেখে কাজ করে যান। দায়িত্ব পালনরত অবস্থায় মর্মান্তিক দুর্ঘটনায় তাঁরা নির্মমভাবে আহত-নিহত হয়েছেন। সীতাকুণ্ডের সন্তান ও বঙ্গবন্ধুর আদর্শ এবং দেশরত্ন শেখ হাসিনার রাজনীতিক কর্মী হিসেবে আমরা বসে থাকতে পারি না। তিনি বলেন, বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে মানুষের মাঝে মানবতার ফেরিওয়ালা হয়ে এভাবে কাজ করে সকল শিল্পপতিরা এগিয়ে আসলে এই দেশ কখনো পিছিয়ে যাবেনা।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print