ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফের চতুরমুখী সংঘের্ষ লিপ্ত চবি ছাত্রলীগ

ফাইল ছবি।

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ফাইল ছবি।

ফের সংঘর্ষে লিপ্ত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন উপগ্রুপ।  আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাড়ে ৭ টায় ছাত্রলীগের চারটি উপগ্রুপ সংঘর্ষে জড়ায়।

চবি সূত্রে জানা গেছে, সিএফসির অনুসারীরা শাহ আমানত হলে এবং সিক্সটি নাইনের অনুসারীরা শাহজালাল হলে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করছেন। ঘটনাস্থলে পুলিশ এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত আছেন।

.

একই সময়ে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী সিএফসির একাংশ ও যুগ্ম সম্পাদক মো. ইলিয়াসের অনুসারী বিজয়। এতে সভাপতি রেজাউল হক রুবেলসহ বেশ কয়েকজন কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল থেকে কয়েক দফা সংঘর্ষে জড়ায় গ্রুপ দুটি। এতে ছয় ছাত্রলীগ কর্মী আহত হন।

সিএফসি ও বিজয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। অন্যদিকে সিক্সটি নাইন গ্রুপ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিতি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, আমরা ঘটনাস্থলে আছি। বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছি।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print