ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শাহআমানতে ২ কোটি টাকার স্বর্ণসহ ২ প্রবাসী আটক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে আবারও স্বর্ণের চালান ধরা পড়েছে। মধ্য প্রচ্যের দেশ শারজাহ থেকে চট্টগ্রামে আসা দুই যাত্রীর ভেকুয়াম ক্লিনার, ব্লেন্ডিং মেশিনের মতো গৃহস্থালি যন্ত্রের ভেতর লুকানো প্রায় আড়াই কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা।

আজ শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে জি-৯-৫২৬ ফ্লাইটটি থেকে শুল্ক গোয়েন্দা এবং এনএসআই যৌথ উদ্যোগে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করেছে।

এসময় দুই যাত্রীকে আটক করা হয়েছে।

.

আটক ২ জন হলেন-চট্টগ্রামের পটিয়ার সিরাজুল ইসলামের ছেলে মো. শফিকুল ইসলাম ও হাটহাজারীর মো. সোলাইমানের ছেলে মো. মোরশেদ।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ কমান্ডার তাসলিম আহমেদ। তিনি জানান, শনিবার (২ মার্চ) সকালে শারজাহ থেকে আসা জি-৯-৫২৬ ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যথারীতি কাস্টম স্ক্যানিংয়ের পর শুল্ক গোয়েন্দা এবং এনএসআই যৌথ উদ্যোগে যাত্রী মো. শফিকুল ইসলামের ব্যাগেজ তল্লাশি করে একটি গৃহস্থালি মেশিনের ভেতর ১ কেজি ১১৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা প্রায়।

একই ফ্লাইটে আসা মো. মোরশেদের আনা আরেকটি গৃহস্থালি মেশিনে ১ কেজি ১১৪ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।

যাত্রী দুইজনের বিষয়ে কাস্টম শুল্ক গোয়েন্দা এবং এনএসআই কর্তৃক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটক করা হয়েছে।

এর আগে গত ৭ ফেব্রুয়ারী এক অভিযানে ৭ কেজি ওজনের ৬৪ পিচ স্বর্ণের বার উদ্ধার করেছিল শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print