ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জনপ্রিয় বক্তা মাওলানা লুৎফর রহমান ইন্তেকাল করেছেন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি, জনপ্রিয় ইসলামি আলোচক ও বক্তা মাওলানা লুৎফর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ব্রেনস্ট্রোক করে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কক্ষে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

আজ রবিবার (৩ মার্চ) বেলা ৩ টায় ইন্তেকাল করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মাওলানা লুৎফর রহমানের জামাতা চর লামচি তালিমুল কোরআন নূরানী মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল্লাহ মাহমুদ। তিনি বলেন, আমার শ্বশুর কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। এখনো তার জানাজা, দাফন-কাফনের বিষয়ে কোনো সিন্ধান্ত নেওয়া হয়নি। তার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করছি।

ব্যক্তিজীবনে মাওলানা লুৎফর রহমান ৫ কন্যা ও ২ ছেলের জনক। দেশব্যাপী তার অসংখ্য গুণগ্রাহী রয়েছে। জনপ্রিয় এই ইসলামি আলোচকের ইন্তেকালের খবরে সামাজিক মাধ্যমে শোক জানিয়েছেন অনেকেই। অনেকেই তার রূহের মাগফিরাত কামনা করেছেন।

এর আগে ১৪ ফেব্রুয়ারি (বুধবার) সকাল সাড়ে ৯ টার দিকে ব্যথা অনুভব করেন মাওলানা লুৎফর রহমান। তাৎক্ষণিক তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তিনি ব্রেনস্ট্রোক করেছেন বলে জানিয়েছিলেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

মাওলানা লুৎফুর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা মৃত মাওলানা আব্দুস সামাদের ছেলে। বক্তা হিসাবে দেশব্যাপী তার পরিচিতি রয়েছে। আল্লামা লুৎফর রহমান কর্মজীবনে রাজখালি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর রামগঞ্জ নির্বাচনী এলাকার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print