ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিশ্বকাপে স্পেশাল কিছু করবোঃ শান্ত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ব্যাটিং ব্যর্থতায় ২-১ ব্যবধানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে বাংলাদেশ। এরপর প্রস্তুতি ম্যাচেও ব্যাটিং ব্যর্থতা সঙ্গী হয়েছে নাজমুল হোসেন শান্তদের। তবে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল শান্ত আশার কথাই শোনালেন। মূল বিশ্বকাপে বিশেষ কিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভারত ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রান তুলে। জবাবে বাংলাদেশের ব্যাটিংটা হয়েছে গড়পড়তারও নিচের মানের। ২০ ওভার টিকে থাকলেও ৯ উইকেটে মাত্র ১২২ রান তুলতে পারে বাংলাদেশ।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেছেন, মনে হয় না (পরিকল্পনা অনুযায়ী হয়েছে খেলা)। কিন্তু বোলাররা দারুণ করেছে। কিন্তু আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। আশা করি, বিশ্বকাপের মূল খেলায় স্পেশাল কিছু করবো।

সাম্প্রতিক ব্যর্থতা মাথায় রাখতে চান না শান্ত। তার বিশ্বাস, আগে কী হয়েছে, সেটা নিয়ে আমরা ভাবছি না। আমরা সবাই জানি আমাদের সামর্থ্য কতটা। আমাদের সাহসী হতে হবে এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

যুক্তরাষ্ট্রে গেলেও চোটের কারণে প্রস্তুতি সিরিজে খেলেননি তাসকিন, কালও ছিলেন না এই পেসার। ভারতের বিপক্ষে কাল আরেক পেসার মোস্তাফিজুর রহমানকেও বিশ্রাম দিয়েছে বাংলাদেশ দল। এ দুজন একাদশে ফিরলে বিষয়টি অন্য রকম হবে বলেও মনে করেন নাজমুল, তাসকিন ও মোস্তাফিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা দুজন যখন ফিরবে, তখন ভিন্ন কিছু হবে।

সব মিলিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ, আমার মনে হয়, সবাই প্রথম ম্যাচটা খেলার জন্য মুখিয়ে আছে। আমাদের ধৈর্য ধরতে হবে এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। নিজেদের প্রস্তুত করার জন্য মাঝে আমাদের হাতে সাত দিন সময় আছে।

সর্বশেষ

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print