ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

প্রেমের টানে ফটিকছড়িতে ছুটে এলেন শ্রীলঙ্কার তরুণী পচলা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

প্রেমের সম্পর্কে জড়িয়ে অবশেষে চট্টগ্রামের ফটিকছড়িতে ছুটে এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন শ্রীলঙ্কান এক তরুণী। দুবাই প্রবাসী ফটিকছড়ির যুবক মোহাম্মদ মোরশেদ (২৮)কে বিয়ে করেছেন পচলা নামের শ্রীলঙ্কার এই তরুণী।

আজ শুক্রবার (৭ জুন) রাতে ফটিকছড়ির মোরশেদের নিজ এলাকায় তাদের বিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। এর আগের দিন বৃহস্পতিবার তাদের আকদ সম্পন্ন।
মোহাম্মদ মোরশেদ ফটিকছড়ি পৌরসভার ৫নং মুনাফখিল এলাকার মোহাম্মদ এজাহার মিয়ার ছেলে।

প্রবাসী মোরশেদের ছোট ভাই মো. রাকীব বলেন-ভাবীর বাড়ি শ্রীলঙ্কা, তাদের দুবাইয়ে পরিচয়। বিয়ের জন্য ভাবীর পরিবারও বাংলাদেশে এসেছে। এ দম্পতির বিয়ের কাবিন ধরা হয়েছে ১ লাখ ১ টাকা।

জানা যায়, মোরশেদ দুবাই প্রবাসী। সেখানে থাকাকালীন গত ২-৩ বছর আগে পচলা (২৩) নামের এই তরুণীর সাথে পরিচয় হয়। পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

বিয়ে উপলক্ষে পচলা এবং তার পরিবার সদস্যরাও শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে এসেছেন।

এদিকে ফটিকছড়ির তরুণের সাথে শ্রীলঙ্কান মেয়ের বিয়ের খবর জানাজানি হলে নবদম্পতিকে দেখতে মোরশেদের বাড়িতে ভিড় করছেন আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী। তবে জনতার ভিড় হবে বলে বিষয়টি মিডিয়া কিংবা স্থানীয়দের কাছ থেকে একটু আড়ালে রাখতে চেয়েছিল মোরশেদের পরিবার।

সর্বশেষ

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print