ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

টাঙ্গাইলে মাহিন্দ্রা-প্রাইভেটকার সংঘর্ষে দুইজন নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

টাঙ্গাইলের মধুপুর পৌরসভায় মাহিন্দ্রা ও প্রাইভেটকারের সংর্ঘষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন। শুক্রবার (২১ জুন) সকালে পৌরসভার মালাউড়ি এলাকার টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মধুপুর থেকে একটি প্রাইভেটকার টাঙ্গাইলের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে প্রাইভেটকারটি মালাউড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রায় থাকা একজন যাত্রী নিহত হয়। এছাড়া আরও নয়জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান বলেন, আইনী প্রক্রিয়া শেষে মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলেও জানান তিনি।

সর্বশেষ

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print