ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মালয়েশিয়ায় শপিং মল থেকে ১০ বাংলাদেশি আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

মালয়েশিয়ার কুয়ালালামপুরে ১৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের মধ্যে ১০ জন বাংলাদেশি রয়েছে। এ সময় স্থানীয় দুইজন নিয়োগকর্তাকেও আটক করা হয়।

শুক্রবার (২১ জুন) কুয়ালালামপুরের তামান মেলাটি নামক এলাকার একটি শপিং মলের ফুড কোর্টে অভিযান চালিয়ে এসব অবৈধ অভিবাসীকে আটক করে ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের মধ্যে দশজন বাংলাদেশি, চারজন ইন্দোনেশিয়ান ও একজন করে ভারতীয় এবং পাকিস্তানি নাগরিক রয়েছে। তাদের বয়স ২২ থেকে ৪৫ বছরের মধ্যে। এদের মধ্যে তিনজন মহিলাও রয়েছে।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ বলেন, অভিযানের সময় ২৩ জন বিদেশি ও সাতজন স্থানীয় নাগরিকের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় দেখা যায়, শপিং মলের ফুড কোর্টের প্রায় সমস্ত স্টলে অবৈধ অভিবাসীদের নিয়োগ দেয়া হয়েছে। তদন্তের জন্য আটককৃতদের কুয়ালালামপুর ইমিগ্রেশন কমপ্লেক্সে রাখা হয়েছে।

ইমিগ্রেশন বিভাগের এই কর্মকর্তা ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, যারা অবৈধ অভিবাসীদের আশ্রয়, বৈধ নথি ছাড়া নিয়োগ বা থাকার অনুমতি দিচ্ছে, তাদের সাথে ইমিগ্রেশন বিভাগ আপস করবে না।

সর্বশেষ

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print