ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কোটা পরিবর্তন-পরিবর্ধন করতে পারবে সরকার: হাইকোর্টের রায় প্রকাশ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ বৃহস্পতিবার (১১ জুলাই) সারাদেশে চতুর্থ দিনের মতো চলছে বাংলা ব্লকেড কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগসহ নানা ক্যাম্পাস এই ইস্যুতে উত্তাল। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নিয়ে কোটাবিরোধী শিক্ষার্থীরা। এছাড়া ঢাকার বাইরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে।

এর মধ্যেই ২০১৮ সালে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে পরিপত্র অবৈধ ঘোষণার রায়ের মূল অংশ প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোটা পরিবর্তন, পরিবর্ধন করতে পারবে। কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে পারবে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন।

তবে, এই রায়ের আপাতত কোনো কার্যকারিতা নাই। কারণ, আপিল বিভাগ হাইকোর্টের এই রায়ের ওপর এক মাসের স্থিতিবস্থা দিয়েছে৷ পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে ৭ আগস্ট আপিল বিভাগে শুনানি হওয়ার কথা রয়েছে৷ তখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন দেশের সর্বোচ্চ আদালত। ততদিন পর্যন্ত বহাল থাকবে সরকারের নির্বাহী বিভাগের দেয়া ২০১৮ সালের পরিপত্র। যে পরিপত্রে কোটা বাতিল রয়েছে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print