ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফারহানকে হারিয়ে পাগলপ্রায় মা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

কোটা সংস্কারপন্থিদের আন্দোলনে উত্তাল দেশ। এরইমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ, ছাত্রলীগের সঙ্গে চলছে পাল্টাপাল্টি ধাওয়া। তারই মধ্যে ধানমনণ্ডির রাপা প্লাজার কাছে আহত হন কিশোর ফারহান ফাইয়াজ। রিকশায় আহত ফারহানকে নিয়ে হাসপাতালে ছোটে উদ্ধারকারীরা। বাঁচানোর চেষ্টা চললেও সাত মসজিদ রোডের সিটি হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে পাগলপ্রায় মা। বলেন, ‘সে এখন মৃত। আমি এর বিচার চাই।’

ফারহানের মা নাজিয়া খান তার ফেসবুক স্ট্যাটাসে ছেলে হারানোর বিচার চেয়েছেন। তিনি লেখেন, ‘আমার ছেলে ফারহান। সে এখন মৃত। আমি এর বিচার চাই।’

নাজিয়া খান সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি স্ট্যাটাস দেন। প্রথমটিতে ছেলের কয়েকটি ছবি আপলোড দিয়ে লিখেছেন, ‘তারা আমার ছেলেকে হত্যা করেছে। তার বয়স এখনও ১৮ বছরও হয়নি। সে ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর জন্ম নিয়েছে। আমি চাই আপনারা সবাই সামর্থ্য অনুযায়ী আওয়াজ তুলুন। আমি এর বিচার চাই।’

এরপর নিজের সঙ্গে আরেকটি ছবি দিয়ে ছেলে হারানোর বিচারের দাবি করেছেন ফারহানের মা। সেখানে তিনি তার ছেলের হত্যার বিচার চেয়েছেন।

ফারহানের মায়ের স্ট্যাটাসটি এরই মধ্যে ফেসবুকে ভাইরাল। পোস্টটি দেওয়ার এক ঘণ্টার মধ্যে ৩৬ হাজারেরও বেশি মানুষ শেয়ার করেছেন। তাদের সবারও একই দাবি—‘ফারহান হত্যার বিচ্যার চাই।’

সর্বশেষ

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বায়েজিদ এলাকায় অভিযানে অবৈধভাবে মজুত করায় ১০৪২ লিটার ভোজ্যতেল জব্দ

কোতোয়ালীতে অভিযান চালিয়ে ৭ ছিনতাইকারীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি: উপদেষ্টা ডা. জাহেদ

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ: দীর্ঘ যানজট

সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print