ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পানির উচ্চতার কারণে বাধ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেমে আসেঃ ভারতীয় হাইকমিশনার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

পানির উচ্চতার কারণে বাধ থেকে স্বয়ংক্রিয়ভাবে পানি নেমে এসেছে বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বৃহস্পতিবার (২২ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি। পরে বিকেলে ফরেন সার্ভিস একাডেমীতে সাংবাদিকদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

এ সময় প্রণয় ভার্মা সামাজিকমাধ্যমে বিভিন্ন পোস্টের কারণ বাংলাদেশে ভারতীয় স্থাপনার নিরাপত্তার বিষয়ে উদ্বেগের কথা ড. মুহাম্মদ ইউনূসকে জানান।

এদিকে, বাংলাদেশে সৃষ্ট বন্যা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া সেন্টার থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে। বিবৃতিতে বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী অঞ্চলে ভারত কোনও বাঁধের মুখ খুলে দেয়নি দাবি করা হয়। অতিরিক্ত পানির চাপে সেটি একা একাই খুলে গেছে বলে দাবি করে ভারত। এবার সেই সুরেই কথা বললেন ভারতীয় হাইকমিশনার।

প্রেস সচিব আরও জানান, বন্যাদুর্গত সব জেলায় পরিদর্শনে যাবেন উপদেষ্টারা। ইতোমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আযম দুর্যোগপ্রবণ এলাকার উদ্দেশে রওনা দিয়েছেন। বন্যায় প্রায় ৩৬ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত দুইজন মারা গেছেন। তবে নিখোঁজের বিষয়ে সরকারি কোনও তথ্য নেই।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print