ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কন্যাসন্তানের মা হলেন দীপিকা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং। বেশ কয়েকদিন ধরেই তারা আলোচনায় দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানানোর পর থেকে। অবশেষে প্রথম সন্তানের বাবা-মা হইয়েছেন দীপিকা ও রণবীর। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, রোববার (৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা।

এর আগে ৭ সেপ্টেম্বর বিকেলে মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালের সামনে পরিবারসহ দেখা গেছে দীপিকাকে। সেই সময় দীপিকার সঙ্গে গাড়িতে ছিলেন অভিনেত্রীর মা। গাড়িতে না থাকলেও হাসপাতালে ঢোকার সময় অভিনেত্রীর সঙ্গেই ছিলেন রণবীর সিং।

এর আগে জানানো হয়েছিল দীপিকা-রণবীরের সন্তান ২৮ সেপ্টেম্বর ভূমিষ্ঠ হতে পারে। তার আগেই সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। ২৯ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে ভক্তদের অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান তারকা-দম্পতি।

দীপিকার বেবি বাম্প প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল- কন্যা হবে না কি পুত্র। রবিবার দীপিকা জন্ম দিলেন কন্যাসন্তানের। সমাজমাধ্যমে সন্তানের জন্মের খবর এখনও নিজেরা প্রকাশ করেননি তারকা দম্পতি।

২০১৩ সালে ‘গোলিয়ো কি রাসলীলা: রামলীলা’ সিনেমার শুটিং করার সময় দীপিকা ও রণবীরের প্রেম শুরু হয়। এরপর ২০১৮ সালের ১৪ নভেম্বর লেক কোমোতে রাজকীয়ভাবে দীপিকা ও রণবীর বিয়ে করেন।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print