ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাবেক মুখ্য সচিব কামাল নাসের ও ক্রীড়া সচিব মেজবাহ গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদকে গ্রেফতার করেছে ডিবি। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে ডিবি।

বুধবার (২ অক্টোবর) ডিএমপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাজধানীর কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। এসব অভিযানে কামাল নাসের চৌধুরী ও মেজবাহ উদ্দীন আহমেদকে গ্রেফতার করা হয়।

ডিবি আরও জানায়, তাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ সুনির্দিষ্ট মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় এসব মামলা দায়ের করা হয়। আটককৃতদের আজ বিকেল নাগাদ আদালতে তোলা হবে বলেও জানায় ডিবি।

এর আগে, মঙ্গলবার (১ অক্টোবর ) রাতে কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ’কে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করে র‍্যাব।

এ ছাড়াও খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও রংপুর মহানগরীর সাবেক আওয়ামী লীগ সহ-সভাপতি নবীউল্লাহ পান্নাকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print