ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সারাদেশে ৩১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রায় ২ হাজার পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা বিধানে সারাদেশে ৩১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সারাদেশে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রায় ২ হাজার পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা বিধানে সর্বমোট ৩১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা যাতে ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যে পূজামণ্ডপে পৌঁছাতে পারেন সেজন্য পূজামণ্ডপের আশপাশে সুবিধাজনক স্থানে ৮৮টি বেইজ ক্যাম্প স্থাপন করে ৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এছাড়াও প্রতিটি ব্যাটালিয়নে অতিরিক্ত ২ প্লাটুন করে বিজিবি সদস্য স্ট্যান্ডবাই রাখা হয়েছে। অন্যদিকে রাজধানী ঢাকার মন্দির বা পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিজিবির ঢাকা সেক্টরের তত্ত্বাবধানে ৪ প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print