ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ইসরায়েলকে অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ইসরায়েলকে অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি গণমাধ্যম বলছে, থাড (টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স) নামে পরিচিত ওই প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলে স্থানান্তর করার কথা বিবেচনা করছে বাইডেন প্রশাসন। খবর টাইমস অব ইসরায়েল।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষভাবে উচ্চ উচ্চতা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাধা দেয়ার জন্য থাডের ডিজাইন করা হয়েছে। এর মধ্যমে ইসরায়েলের বহু-স্তরযুক্ত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা বাড়বে। মূলত গাজা, লেবানন কিংবা ইরান থেকে ছোড়া রকেট, প্রজেক্টাইল এবং ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে উচ্চস্তরের সাফল্য পেতেই এটি মোতায়েন করা হবে।

যুক্তরাষ্ট্র এই প্রতিরক্ষা ব্যবস্থাটি এমন এক সময় ইসরায়েলকে দিতে চলেছে, যখন ইরানের সঙ্গে একটি বিস্তৃত আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়ার দ্বারপ্রান্তে নেতানিয়াহুর দেশ।

বিবিসি বলছে, প্রেসিডেন্ট বাইডেন যদি এই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলো থেকে ইসরায়েলে থাড সিস্টেম পাঠানোর অনুমোদন দেন, তবে এই সিস্টেমটি পরিচালনার জন্য অনেক আমেরিকান সামরিক কর্মীরও প্রয়োজন হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই এই সংঘাতে গভীরভাবে জড়িয়ে পড়েছে। ইসরায়েলের অনেক ভারী এবং অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করছে দেশটি। তবে সরাসরি নিজেদের সৈন্য ব্যবহার করে দখলদার বাহিনীকে সহায়তা করবে কি না তার জন্য অপেক্ষা করতে হবে আরও বেশকিছু সময়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print