ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাবেক এমপি দবিরুলের রিমান্ড-জামিন নামঞ্জুর

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের জামিন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত। একইসাথে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়া হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে দবিরুল ইসলামকে আদালতে নেয়া হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার রায় এই আদেশ দেন।

মামলার বাদি হাবিবুল ইসলাম বাবলু জানান, রিমান্ডে নিলেই সব স্বীকার করতেন দবিরুল। যেহেতু রিমান্ড মঞজুর হয়নি। তাই ন্যায় বিচারের জন্য প্রয়োজনে উচ্চ আদালতে যাওয়া হবে।

এসময় আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদিন জানান, হত্যা মামলার আসামি হিসেবে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি দবিরুল ইসলামকে আদালতে তোলা হয়। আজ রিমান্ডের শুনানি ছিল। রিমান্ড ও জামিন না মঞ্জুর করে আদালত তাকে কারাগারের প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর ১০ কোটি টাকার চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ এনে সাবেক এমপি দবিরুল ইসলামকে প্রধান আসামি করে ২৮ জনের বিরুদ্ধে ঠাকুরগাঁও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন স্থানীয় ব্যবসায়ী হাবিবুর রহমান।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print