ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আগামী নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবেঃ প্রধান উপদেষ্টা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৪ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ এমপি রূপা হকের সাথে সৌজন্য সাক্ষাতের সময় এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, গত তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। সেই নির্বাচনগুলোর মাধ্যমে একটি ভুয়া সংসদ, এমপি এবং স্পিকার তৈরি হয়েছিল। জনগণের কণ্ঠকে জোরপূর্বক দমন করা হয়েছিল। এখন দেশবাসী তাদের কণ্ঠ ফিরে পেয়েছে।

এ সময় ব্রিটিশ এমপি রূপা হক পরবর্তী নির্বাচনের সম্ভাব্য তারিখ, সংস্কার উদ্যোগ ও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে ড. ইউনূশের কাছে জানতে চান।

জবাবে ড. ইউনূস বলেন, পরবর্তী নির্বাচনের জন্য ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের মাঝামাঝি সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। তবে জনগণ কতটা সংস্কার চায় তার ওপর ভোটের তারিখ নির্ভর করছে।

এ সময় বৃটিশ এমপি রূপা হক বলেন, বাংলাদেশকে দেখে আমি সত্যিই অনুপ্রাণিত। আগামী নির্বাচন পর্যবেক্ষণ করতে এই দেশে আসতে চাই।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print