ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাজউকের প্লটঃ শেখ হাসিনা ও তার পরিবারের ক্ষমতা অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

রাজউক থেকে প্লট গ্রহণে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করেছেন বলে প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৮ জানুয়ারি) এক ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।

আক্তার হোসেন বলেন, প্লট গ্রহণে শেখ হাসিনা ও তার পরিবারের ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অনুসন্ধানের অগ্রগতি হয়েছে। তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। তবে এখনও অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে গত ২৬ ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের ৫ জন সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। তারা হলেন, ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকী।

দুদক তখন জানায়, রাজনৈতিক বিবেচনায় সরকারের ১৩/এ ধারার ক্ষমতাবলে এই ছয়জয়নের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নং রোড হতে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ৬টি প্লট বরাদ্দ নিয়েছেন। গণমাধ্যমে এমন তথ্য প্রকাশ হয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print