ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বে জ্যাকবসন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের নতুন চার্জ দ্য আফেয়ার্স হিসেবে নিযুক্ত হয়ছেন দেশটির সিনিয়র ফরেন সার্ভিসের সদস্য ট্রেসি অ্যান জ্যাকবসন।

জানা যায়, আগামী ১১ জানুয়ারি থেকে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টেরিম হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। অ্যাম্বাসেডর ট্রেসি জ্যাকবসন চার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টারিম হিসেবে দায়িত্ব গ্রহণের পর, বর্তমানে ওই পদে দায়িত্বপ্রাপ্ত মেগান বোল্ডিন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন হিসেবে তার পূর্বের দায়িত্ব পুনরায় গ্রহণ করবেন।

ট্রেসি জ্যাকবসন তার গৌরবময় কূটনৈতিক জীবনে তিনবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং কসোভোতে নিজের পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছেন।

সাম্প্রতিক সময়ে অ্যাম্বাসেডর জ্যাকবসন নিকট প্রাচ্যবিষয়ক ব্যুরোতে ঊর্ধ্বতন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তার আগে, তিনি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যুক্তরাষ্ট্র দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টেরিম হিসেবে দায়িত্ব পালন করেন। বিদেশে উচ্চপদস্থ নেতৃত্বের পাশাপাশি, প্রথমে স্কুল অব প্রফেশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজের ডিন এবং পরে ন্যাশনাল ফরেন অ্যাফেয়ার্স ট্রেনিং সেন্টারের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে ফরেন সার্ভিসের ভবিষ্যৎ গঠনে অবদান রেখেছেন অ্যাম্বাসেডর জ্যাকবসন। অ্যাম্বাসেডর জ্যাকবসন আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে রয়েছে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে ডেপুটি এক্সিকিউটিভ সেক্রেটারি এবং সিনিয়র ডিরেক্টর ফর অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে কাজ করা এবং লাটভিয়ার রিগায় যুক্তরাষ্ট্র দূতাবাসে ডেপুটি অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print