ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

দেশে নারী নির্যাতন-ধর্ষণের ঘটনায় এনসিপির নিন্দা ও প্রতিবাদ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর ধর্ষণ, নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)। শুক্রবার (৭ মার্চ) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর ধর্ষণ, নির্যাতন, সাইবার বুলিং এবং হেনস্থার ঘটনা ঘটছে। গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একজন স্টাফ কর্তৃক হয়রানির শিকার হন। শাহবাগ থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরি গণমাধ্যমের মাধ্যমে প্রকাশিত হলে ঘটনা সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করে। তদুপরি, অভিযোগকারীর পক্ষ থেকে নিরাপত্তাহীনতার একটি বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয় এবং মামলার প্রত্যাহারের ভুয়া নোটিশও নানা স্থানে প্রচার করা হয়; যা অত্যন্ত ন্যাক্কারজনক এবং নিন্দনীয়।

এনসিপি জানায়, আমরা গত কয়েক সপ্তাহ লক্ষ্য করেছি যে, গতকাল ময়মনসিংহে একজন শিশু ধর্ষণের শিকার হয়েছে। এছাড়াও অনলাইনেও জাতীয় নাগরিক পার্টি – এনসিপির নারী নেত্রীদের এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নারী নেতাকর্মীদের প্রতি ফ্যাসিবাদীদের দ্বারা প্রতিনিয়ত সাইবার বুলিং ও হয়রানির শিকার হচ্ছেন।

জাতীয় নাগরিক পার্টি – এনসিপি এই সকল সহিংসতা ও নিপীড়নের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এই ধরনের নিপীড়নের ঘটনা সম্প্রসারণ নারীদের নিরাপত্তাহীন অবস্থাকে প্রমাণ করে। দীর্ঘদিন ফ্যাসিবাদের শাসন বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে এবং নারীদের ওপর নির্যাতনের কার্যত বৈধতা প্রদান করেছে। আমরা গণতন্ত্রপ্রিয় জনগণের রাজনৈতিক নেতৃত্ব ফ্যাসিবাদী সরকার পতনের আন্দোলন জোরদার করে নিজেদের রাজনৈতিক অধিকারকে শক্ত অবস্থানে নিয়ে যেতে হবে। নারী নাগরিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় এনসিপি সর্বদা বন্ধপরিকর। আমরা স্পষ্ট বলতে চাই—নারীদের ওপর কোনো ধরনের সহিংসতা কিংবা নিপীড়ন জাতীয় নাগরিক পার্টি – এনসিপি বরদাশত করবে না।

এনসিপি নারীদের ওপর চলমান সহিংসতা ও নিপীড়নের ঘটনাগুলোর দোষীদের কঠোর আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে জোর দাবি জানায়। পাশাপাশি, জনগণের ও সরকারের প্রতি আহ্বান জানায়, আইনের যথাযথ বলিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি।

নারীর প্রতি সহিংসতাকে কর্মতৎপরতার মাধ্যমে দমন করার মধ্য দিয়ে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বলেও মনে করে এনসিপি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print