ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর, পুলিশি হেফাজতে ৬

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রামের ডিসি হিলে পহেলা বৈশাখী উৎসব উদযাপনের মঞ্চ ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। রোববার (১৩ এপ্রিল) রাত ৮টায় নগরীর কোতোয়ালী থানার ডিসি হিলে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫/৩০ জনের একটি দল বিভিন্ন স্লোগান দিয়ে এসে মঞ্চের সামনে চেয়ার, টেবিল ভাঙে, ছিঁড়ে ফেলে পর্দা। এছাড়া অনুষ্ঠানের বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে ফেলা হয়। আঘাত করা হয় মঞ্চ প্রস্তুতির শ্রমিকদের। এ সময় তারা শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত ডিসি হিলে পহেলা বৈশাখের অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেয়। এমন ঘটনার পর আগামীকালের বৈশাখীর অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

পহেলা বৈশাখ উদযাপন পরিষদের সমন্বয়ক সুচরিতা দাশ বলেন, প্রশাসন শুরু থেকে এই অনুষ্ঠানের অনুমতি দিতে গড়িমসি করেছে, অসহযোগিতা করেছে। এ কারণেই আজকের ভাঙচুরের ঘটনা ঘটেছে। এদিকে খবর শুনে ঘটনাস্থল পরিদর্শনে যান কোতোয়ালী থানার পুলিশ সদস্যরা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print