ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আমেরিকা প্রবাসীর অপহৃত শিশু ১৪ দিন পর উদ্ধার: গ্রেফতার ২

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

উখিয়া থেকে অপহৃত সাত বছরের এক শিশুকে ১৪ দিন পর কক্সবাজারের সদর থেকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প। উদ্ধার হওয়া শিশুর নাম সাকিবুল হাসান (৭)। তারা বাবা যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ আমির হোছেন।

গ্রেফতারকৃত দুই অপহরণকারী হলো- টেকনাফের মোঃ আমীন (২২) ও কক্সবাজার সদরের মো. আলাউদ্দিন (৩০)।
সোমবার রাত সাড়ে ১২টায় র‌্যাব এ অভিযান চালায়।

আজ মঙ্গলবার দুপুরে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

কক্সবাজারের উখিয়া থানার বড় ডেইল গ্রামের বাহার ছড়া এলাকা হতে গত ২১ ফেব্রুয়ারী বিকালে বাড়ির পাশে মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু সাকিবুল হাসান। এর পর ২৭ ফেব্রুয়ারী তার মা আয়েশা বেগম র‌্যাব কক্সবাজার ক্যাম্পে অভিযোগ করেন তার ছেলেকে অপহরণ করে মোবাইল ফোনে আড়াই লাখ টাকা পরে ৭০ হাজার টাকা মুক্তিপণ দাবী করছে। দাবীকৃত মুক্তিপণের টাকা না পেলে তারা শিশুটিকে হত্যা করার হুমকি দেয়।

অভিযোগ পাওয়ার পরপরই র‌্যাব গোয়েন্দা বিভাগ এ ব্যাপারে অনুসন্ধ্যানে নামে। এবং অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়ে সোমবার রাতে র‌্যাব কক্সবাজার সদরের কলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত শিশু সাকিবুল হাসানকে উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print