ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শিশু রাজন হত্যা: ৪ জনের ফাঁসি বহাল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সিলেটের আলোচিত শিশু সামিউল আলম রাজন হত্যা বিচারিক আদালতের দেওয়া ৪ জনের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কামরুল ইসলাম, ময়না চৌকিদার, তাজউদ্দিন আহমদ বাদল ও জাকির হোসেন পাভেল। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত নূর মিয়া শুধু ঘটনার ভিডিও করায় তার শাস্তি কমিয়ে ৬ মাসের কারদণ্ড প্রদান করেছেন আদালত।

এছাড়া সাত বছর করে কারাদণ্ড বহাল রাখা হয়েছে- কামরুলের তিন ভাই মুহিত আলম, আলী হায়দার ও শামীম আহমদের। এক বছর করে দণ্ড বহাল রয়েছে দুলাল আহমদ ও আয়াজের।

এই মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে মঙ্গলবার (১১ এপ্রিল) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের কৌশলী ডেপুটি এটর্নি জেনারেল জহিরুল হক জহির। অপরদিকে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী এসএম আবুল হোসেন, বেলায়েত হোসেন ও শহীদ উদ্দিন চৌধুরী।
এই মামলায় চলতি বছর ৩০ জানুয়ারি আপিল ও ডেথ রেফারেন্স ‍শুনানি শুরু হয়।

২০১৫ সালের ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে ১৩ বছরের শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। এ হত্যার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশব্যাপী তোলপাড় ও ক্ষোভের সৃষ্টি হয়।

এই ঘটনায় হওয়া মামলায় দেড় মাসের মধ্যে তদন্ত শেষ করে একই বছর ১৬ আগস্ট ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার।

২০১৫ সালের ১ অক্টোবর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ৩৮ জন সাক্ষীর মধ্যে ৩৬ জন সাক্ষ্য দেন আদালতে। বিচার শেষে একই বছর ৮ নভেম্বর মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে ১৩ আসামির মধ্যে ফিরোজ মিয়া, আজমত উল্লাহ ও রুহুল আমিন নামে তিন আসামি খালাস পান। কামরুলের আরেক ভাই শামীম আহমেদ ও জাকির হোসেন পাভেল আহমেদ পলাতক রয়েছেন।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print