ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ভাটিয়ারীতে ভ্রাম্যমাণ আদালত আসার খবরে সব ফার্মেসী বন্ধ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
.

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আসার খবর পেয়ে সব ফার্মেসী হঠাৎ বন্ধ হয়ে যায়। এ অবস্থায় ঔষধ কিনতে এসে মানুষ বেকায়দায় পড়ে যায়।

ভাটিয়ারীতে প্রায় ৩০টিরও বেশী ছোট বড় ফার্মেসী রয়েছে, এসব ফার্মেসীর মধ্যে বেশিরভাগ দোকানে নেই কোন ড্রাগ লাইসেন্স নেই বলে জানাগেছে।

নিয়ম অনুযায়ী সব ঔষধের দোকানে ফ্রিজ থাকা বাধ্যতামুলক হলেও বেশিরভাগ দোকানে তা নেই। অনেক ফার্মেসীতে অবৈধভাবে অনুমোদনহীন ভারতীয় ঔষধ বিক্রি করা হয়।

এমন সংবাদে আজ বুধবার (৭ জুন) দুপুর সাড়ে বারটার সময় সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন এর নের্তৃতে ভ্রাম্যমাণ আদালত হাজির হয় ভাটিয়ারী বাজার এলাকায়। মূহুর্তে খবর হয়ে যায় ভাটিয়ারী ও আশপাশ এলাকায়। তাই হঠাৎ করেই সব ফার্মেসী বন্ধ করে মালিক লাপাত্তা হয়ে যায়।

এদিকে ভ্রামমাণ আদালত আসার খবর পেয়ে ভাটিয়ারীতে থাকা কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারও মুহুর্তের মধ্যে বন্ধ হয়ে যায়।

ওয়েলকাম ড্রাগ হাউজ নামে একটা ফার্মেসীতে অভিযানকালে দেখা যায় তাদের কাছে লাইসেন্স আছে তবে সেটি ১৯৯৬ সালের পর আর নবায়ন করা হয়নি।

এছাড়াও ঐ ফার্মেসিতে ভারতীয় অনুমোদনহীন কিছু ঔষধ ছিল।লাইসেন্স নবায়ন করার আগ পর্যন্ত ফার্মেসী বন্ধ রাখার আদেশ দেয়া দেন ভ্রাম্যমাণ আদালত।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print